
চট্টলার কণ্ঠ ডেস্ক:চট্টগ্রামের পতেঙ্গা হতে ৩টি বিলুপ্ত প্রায় তক্ষক উদ্ধার করেছে কোস্ট গার্ড। আজ মঙ্গলবার ১১ মার্চ মধ্যরাত ১ টায় চট্টগ্রামের পতেঙ্গায় আকমল আলী রোডের ফ্রী-পোর্ট পকেট গেইট ব্রীজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়।
বাংলাদেশ কোস্ট গার্ড এর মিডিয়া অফিসার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন অধীনস্থ বিসিজি আউট পোস্ট পতেঙ্গা কর্তৃক চট্টগ্রামের পতেঙ্গায় আকমল আলী রোডের ফ্রী-পোর্ট পকেট গেইট ব্রীজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন উক্ত এলাকায় ২ জন ব্যক্তিকে তক্ষক বেঁচা-কেনা করতে দেখা যায়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ২ জন তক্ষক পাচারকারী দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে কোস্ট গার্ড আভিযানিক দল কর্তৃক ব্রীজের উপর হতে পরিত্যাক্ত অবস্থায় একটি খাঁচাসহ ৩টি তক্ষক উদ্ধার করতে সক্ষম হয়।
উদ্ধারকৃত তক্ষক এর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বন্যপ্রানীর অবৈধ পাচার রোধকল্পে ভবিষ্যতেও কোস্ট গার্ড কর্তৃক এধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : K. Chy