
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১২ (পটিয়া) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত প্রার্থী জননেতা মোহাম্মদ এনামুল হক-এর নির্বাচনী কার্যক্রম সুষ্ঠু ও গতিশীলভাবে পরিচালনার লক্ষ্যে আজ ১৮ জানুয়ারি (রবিবার) একটি আংশিক কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
এ কমিটিতে পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম'কে আহ্বায়ক এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও পটিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম শফিক (চেয়ারম্যান)'কে সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
এছাড়াও কমিটিতে অন্তর্ভুক্ত রয়েছেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়কবৃন্দ, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনে দায়িত্বপ্রাপ্ত পটিয়ার নেতৃবৃন্দ, পটিয়া উপজেলা বিএনপির আওতাধীন ১৭টি সাংগঠনিক ইউনিয়নের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ, ইউনিয়ন পর্যায়ের আহ্বায়ক ও সদস্য সচিববৃন্দ, দলীয় মনোনীত প্রার্থীর সুপারিশপ্রাপ্ত বিশেষ নেতৃবৃন্দ এবং পটিয়া উপজেলার অঙ্গ ও সহযোগী সংগঠনের আহ্বায়ক ও সদস্য সচিববৃন্দের সমন্বয়ে ৬৬ সদস্য বিশিষ্ট আংশিক কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : K. Chy