
চট্টলার কণ্ঠ ডেস্কঃ সরকারের নির্দেশনা মোতাবেক অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী নোয়াখালীর হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়নের ৬নং ওয়ার্ডস্থ বোয়ালিয়া গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে।
বুধবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে পরিচালিত অভিযানে একটি পরিত্যক্ত বাড়ির মাটির নিচে পুঁতে রাখা ১টি বন্দুক, ৩টি থ্রিকোয়াটার এলজি, ২টি এলজি গানসহ ১৭টি রকেট প্যারশ্যুট ফ্লেয়ার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রসমূহ পরবর্তীতে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়।

অপরদিকে খুলনার খালিশপুর এলাকায় নৌবাহিনীর নেতৃত্বে পুলিশ ও ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী টেনি ওরফে ল্যাংড়া টেনি এবং মঞ্জুরকে আটক করা হয়। আটককৃতদের তথ্যের ভিত্তিতে পাশ্ববর্তী রেলিগেইট এলাকায় যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করে আরও গাঁজা উদ্ধার করা হয়।
ল্যাংড়া টেনি একজন পেশাদার গাঁজা ব্যবসায়ী এবং থানায় তার নামে একাধিক মামলা রয়েছে। পরবর্তীতে আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়।
উলেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনীর দায়িত্বপূর্ণ এলাকাসমূহে নিয়মিত টহল ও অভিযান চলমান থাকবে।
সম্পাদক ও প্রকাশক : K. Chy