
চট্টলার কণ্ঠ ডেস্ক: চিটাগাং ড্রিংকিং ওয়াটার ওনার্স অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে আজ বুধবার ৯ অক্টোবর ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইনকে চট্টগ্রাম শহরে নিরাপদ পানির নিশ্চয়তা বিধানে করনীয় ও সমস্যা নিয়ে স্মারকলিপি প্রদান করেন সমিতির সভাপতি ফয়সল আবদুল্লাহ আদনান।
এ উপলক্ষে দৈনিক পূর্বদেশের স্টাপ রিপোটার এম এ হোসেন, সমিতির সদস্য ও আল মদিনা ড্রিংকিং ওয়াটারের মালিক মওলানা নাসির উদ্দীন ও ইকো ড্রিংকিং ওয়াটারের স্বত্ত্বাধিকারী মোহাম্মদ মামুন উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে চিটাগাং ড্রিংকিং ওয়াটার ওনার্স অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ চট্টগ্রামে বিএসটিআই অনেুমোদিত ড্রিংকিং ওয়াটার ফ্যাক্টরীতে বিদ্যমান সমস্যা বিশেষ করে পানি পরীক্ষায় চট্টগ্রামে ল্যাব সুবিধা না থাকা, ক্যালিব্রেশনের জন্য ক্ষুদ্র ফ্যাক্টরীর জন্য পৃথক মানদন্ড না থাকায় অনেক উদ্যোক্তাদেরকে মানসনদ প্রাপ্তিতে নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হচ্ছে। একই সাথে সরকারও বিপুল পরিমান রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে এবং গ্রাহকগনও মানসম্ম্ত পানি প্রাপ্তিতে প্রতিবন্ধকতার সমম্মুখীন হচ্ছে।
ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন তার বক্তব্যে চিটাগাং ড্রিংকিং ওয়াটার ওনার্স অ্যাসোসিয়েশন এর দাবি দাওয়াগুলো বিএসটিআই এর সাথে আলোচনা করে দ্রুত সমাধান করার আশ্বাস দেন। একই সাথে চট্টগ্রামে নিরাপদ ও মানসম্ম্ত খাবার পানি সরবরােহে সমিতির উদ্যোগকে আরও সম্প্রসারণ করার সুপারিশ করেন। তিনি অবৈধ ও মানহীন ফ্যাক্টরীর উৎপাদন ও বাজারজজাতকরণ কার্যক্রম বন্ধ করার জন্য সংস্লিষ্ঠ কর্তৃপক্ষের দ্রুত ব্যবস্থা গ্রহনের অনুরোধ করেন।
সম্পাদক ও প্রকাশক : K. Chy