
চট্টলার কন্ঠ রিপোর্ট।। "সকলের একতা,রুখবে ডেঙ্গুর ভয়াবহতা" এই প্রতিপাদ্য নিয়ে নাজিরহাট পৌরসভায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধকল্পে ছাত্রছাত্রীদের জন্য এক সচেতনতামূলক সভার আয়োজন করা হয়।
আজ ২২ অক্টোবর (মঙ্গলবার) নাজিরহাট জামেয়া মিল্লিয়া আহমদিয়া কামিল মাদ্রাসার হল রুমে আয়োজিত উক্ত অনুষ্ঠানে মাধ্যমিক শিক্ষা অফিসার, ফটিকছড়ি ড. সেলিম রেজা মহোদয়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: মেজবাহ উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) ও প্রশাসক, নাজিরহাট পৌরসভা। এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার জনাব মো: হাসানুজ্জামান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী প্রণবেশ মহাজন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুমন মণ্ডল, জামেলা মিল্লিয়া আহমদিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপালসহ অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল জামেয়া মিল্লিয়া আহমদিয়া কামিল মাদ্রাসা, নাজিরহাট বালিকা উচ্চ বিদ্যালয় এবং নাজিরহাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক : K. Chy