
চট্টলার কণ্ঠ ডেস্কঃ ব্রাইট বাংলাদেশ ফোরাম এবং ব্লাস্ট এর উদ্যোগে একশনইড বাংলাদেশ এর সহযোগিতায় সুশীল (Supporting the unity & sustainability of CSO( Civil Society Organizations) to uphold human rights national integrity rule of law in Bangladesh প্রকল্পের কার্যক্রমে স্থানীয় পর্যায়ের ২৬ টি নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে গতকাল বুধবার ১৯ মার্চ দুপুরে নগরীর এশিয়ান এস আর হোটেলের সন্মেলন কক্ষে জেলা লিগ্যাল এইড অফিসের প্রতিনিধি নিয়ে একটি অধিপরামর্শ সভা অনুষ্ঠিত হয়।

এই সভায় নাগরিক সমাজ প্রতিনিধিরা জেলা লিগ্যাল এইড এর মাধ্যেম আইনী সহায়তা আরো কীভাবে গতিশীল করা, হত-দরিদ্র পরিবারের ব্যাক্তিবর্গ কীভাবে বিনামূল্য হয়রানি বিহীন সেবা নিশ্চয়তা এবং জেলা লিগ্যাল এইড কার্যক্রমের ব্যপারে আরো সচেতনতা বৃদ্ধির ব্যাপারে অভিমত ব্যাক্ত করেন এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের বিভিন্ন আইনী পরামর্শ প্রদান করেন।

উক্ত অধিপরামর্শ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা লিগ্যাল এইড কর্মকর্তা ও সিনিয়র সহকারী জজ জনাব রুপন কুমার দাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা যুব উন্নয়ন উপ- পরিচালক জনাব খোন্দকার জাকির হোসাইন।

প্রকল্পের সার্বিক কার্যক্রম উপস্থাপন ও সমন্বয় করেন ব্রাইট বাংলাদেশ ফোরামের সুশীল প্রকল্পের চট্টগ্রাম জেলা সমন্বয়ক জনাব রিদুয়ানুল হাকীম রিয়াদ।
সার্বিক তত্ত্বাবধানে ও সহযোগিতা ছিলেন ব্লাস্ট এর লিগ্যাল স্পেশালিস্ট এডভোকেট রবিউল হোসেন মজুমদার, ব্লাস্ট চট্টগ্রাম ইউনিট এর সমন্বয়ক হুরাইন আল তাজ মিহির, বাংলাদেশ জার্নালিস্ট ফোরামের প্রেসিডেন্ট ও চট্টলার কণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক কমল চক্রবর্তীসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : K. Chy