
সুজন ভট্টাচার্য্য,বিশেষ প্রতিনিধিঃবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের এক বিশেষ অভিযানে ১শত পিস ইয়াবাসহ এক চিহ্নিত মাদক কারবারিকে আটক করা হয়েছে।
নাইক্ষ্যংছড়ি থানা সূত্রে জানা গেছে
নিয়মিত মাদকবিরোধী নৈশ টহলের অংশ হিসেবে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) মোঃ মনজুর হোসেনের নেতৃত্বে এসআই মোঃ শওকত জামিল ও অন্যান্য পুলিশ সদস্যরা একটি বিশেষ অভিযান পরিচালনা করেন।
সোমবার (১০ আগস্ট) দিবাগত রাত ১ টা ৩২ মিনিটের দিকে ২ নম্বর বাইশারী ইউনিয়নের পেটানআলী পাড়া গ্রামের মোরশেদের গ্যারেজের সামনের পাকা রাস্তা থেকে তাকে হাতেনাতে আটক করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম নুরুল আবছার (২৮)। সে নাইক্ষ্যংছড়ি থানার ২ নম্বর বাইশারী ইউনিয়নের তুফানআলী পাড়ার (৯ নম্বর ওয়ার্ড) বাসিন্দা নুরুল আমিন ও মরিয়ম বেগমের ছেলে। গর্জনিয়া এলাকা থেকে বিক্রির উদ্দেশ্যে বাইশারীতে ইয়াবাগুলো নিয়ে আসার সময় পুলিশ চেকপোস্টে সে ধরা পড়ে। পুলিশ জানায়, সে একজন পুরোনো অপরাধী এবং এর আগেও বিভিন্ন মামলায় পরোয়ানামূলে একাধিকবার বাইশারী পুলিশ তাকে গ্রেফতার করেছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইন চার্জ (ওসি) মোঃ মোজাম্মেল হক জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : K. Chy