
চট্টলার কণ্ঠ ডেস্কঃ নবনিযুক্ত ৫৯ জেলা প্রশাসকের (ডিসি) মধ্যে ৮ জনের নিয়োগ বাতিল করা হয়েছে এবং চারজনের জেলা বদল করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ড. মো. মোখলেস উর রহমান এ তথ্য জানিয়েছেন।
বুধবার (১১ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
নিয়োগ বাতিল হওয়া জেলাগুলো হলো- লক্ষ্মীপুর, জয়পুরহাট, কুষ্টিয়া, রাজশাহী, সিরাজগঞ্জ, দিনাজপুর, রাজবাড়ী ও শরীয়তপুর।জ্যেষ্ঠ সচিব বলেন, ‘একটি বাছাই কমিটির মাধ্যমে ফিটলিস্ট হয়। সেই কমিটি আজকে বসেছিল। পর্যালোচনা করে ইমিডিয়েট যেটা হয়েছে, ইতোমধ্যে ৮ জনের নিয়োগ বাতিল করা হয়েছে।’
সম্পাদক ও প্রকাশক : K. Chy