
চট্টলার কণ্ঠ ডেস্কঃ চট্টগ্রাম নগরের ডবলমুরিংয়ে ভাড়াটিয়াদের খোঁজ নিতে গিয়ে ধর্ষণচেষ্টার শিকার হন এক নারী। এ ঘটনায় অভিযুক্ত সৎ ছেলেসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
বুধবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে ডবলমুরিংয়ের মতিয়ারপুল কাটা বটগাছ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামীরা হলেন— ডবলমুরিং থানার মতিয়ারপুল কাটা বটগাছ এলাকার আবছার উল্লাহ ফারুক (৩২), তার স্ত্রী হাসিনা আক্তার (২৮) এবং একই এলাকার মৃত আবুল হাসেমের ছেলে মো. মুছা প্রকাশ বালু (৩২)।
র্যাব জানায়, ভুক্তভোগী একজন গৃহিনী। স্বামীর মৃত্যুর পর তিনি নিজ সন্তানাদি নিয়ে নগরের পতেঙ্গায় বসবাস করেন। তার সৎ ছেলে আবছার উল্লাহ ফারুকের সাথে জায়গা-জমি নিয়ে বিরোধের জেরে তিনি পৈতৃক বাড়িতে চলে যান। গত ৬ সেপ্টেম্বর স্বামীর বাড়ির ভাড়াটিয়া পানির লাইন নষ্ট হয়েছে জানালে তিনি দাড়োয়ানকে দায়িত্ব দেন ঠিক করানোর। পরে মেরামত বিল পরিশোধ এবং ভাড়াটিয়াদের অন্যান্য সমস্যা দেখার জন্য তিনি গেলে তার সৎ ছেলে আবছার উল্লাহ ফারুক তাকে ধর্ষণের চেষ্টা করে এবং ফারুকের স্ত্রী ঘরের দরজা বন্ধ করে দিয়ে মোবাইল ফোনে ভিডিও ধারণ শুরু করে।
স্ত্রীর দ্বারা প্ররোচিত হয়ে আবছার উল্লাহ ফারুক তার অসৎ উদ্দেশ্যে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক তাকে বিবস্ত্র করে তার শরীরের স্পর্শকাতর স্থানে আঘাত করে এবং শ্লীলতাহানি করে। এ সময় ভিকটিম বাঁচার জন্য আর্তচিৎকার করলে ফারুক তাকে চড়-থাপ্পড়ও মারে। একপর্যায়ে ভিকটিম সুকৌশলে উক্ত বাসা থেকে পালিয়ে আসে। এ ঘটনায় ৯ সেপ্টেম্বর ভুক্তভোগী ওই নারী বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. শরীফ-উল-আলম জানান, ডবলমুরিং থানায় সৎ মাকে শ্লীলতাহানি করে ধর্ষণের চেষ্টা ও পর্নোগ্রাফি মামলার আসামি নগরের ডবলমুরিং থানার মতিয়ারপুল কাটা বটগাছ এলাকার একটি বাড়িতে অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে সৎ ছেলে আবছার উল্লাহ ফারুক, হাসিনা আক্তার ও মো. মুছা প্রকাশ বালুকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে ডবলমুরিং থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের ডবলমুরিং থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. শরীফ-উল-আলম।
সম্পাদক ও প্রকাশক : K. Chy