
থানচি (বান্দরবান) প্রতিনিধি।জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সরকারি বেসরকারি পাশাপাশি বলিপাড়া নারী কল্যাণ সমিতির (বিএনকেএস) এনজিও উদ্যোগে চারা বিতরণ ও বৃক্ষ রোপন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে থানচি সদর ইউনিয়ন পরিষদ, থানচি বালিকা উচ্চ বিদ্যালয়, থানচি সরকারি উচ্চ বিদ্যালয় ও উপজেলা পরিষদ এলাকার বৃক্ষ রোপন ও চারা বিতরণ করা হয়।
জলবায়ু পরিবর্তন মোকাবেলায় পাহাড়ের প্রাকৃতিক দুর্যোগ কমাতে ও পরিবেশ সহনশীল গড়ে তুলতে এবং বজ্রপাতে ঝুঁকি কমাতে বিএনকেএস এনজিও আয়োজনে, ডিয়াকোনিয়া বাংলাদেশ সহযোগীতায় তাল, তেঁতুল, কৃষ্ণচূড়া, কদম, আমলকী ও হরিতকি গাছের চারা বিতরণ এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ অন্যান্য অফিস এলাকার বৃক্ষ রোপন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বিএনকেএস এনজিও ফোকাল পার্সন ও প্যারামেডিক উবাথোয়াই মারমা, ডিয়াকোনিয়া বাংলাদেশ এফ, ও এম্যানু মারমা ও নুমেসিং মারমা প্রমুখ।
এছাড়া বিএনকেএস এনজিও পরিচালিত ডিয়াকোনিয়া বাংলাদেশ এনসুরিং ডিপ্রোডাক্টিক হেলথ রাইডস এন্ড এনকিউরি জেন্ডার ইকোয়ালিটি ফর এথনিক হিলি উইমেন্স ইন বান্দরবান (ERHRGEEHWB) প্রকল্পের সুবিভোগী ও বিএনকেএস এনজিও অন্যান্য কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৪ তারিখ থেকে শুরু হয়ে ৩ দিনব্যাপী চারা বিতরণ ও বৃক্ষ রোপন কর্মসূচী এই উপজেলার অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশক : K. Chy