
চট্টলার কণ্ঠ ডেস্কঃ ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলামকে বদলি করা হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) এসংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখায় বলা হয়েছে, ঢাকার বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলামকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
এদিকে একই প্রজ্ঞাপনে বংপুরের বিভাগীয় কমিশনার মো. জাকির হোসেনকেও বদলি করা হয়েছে।তাকেও পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : K. Chy