
চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী হিসেবে পরিচিত ডেভিড ইমন গ্রেপ্তার হয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে বিভ্রান্তিকর ও অসত্য বলে দাবি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
সোমবার (২২ জুন) রাত থেকে কয়েকটি অনলাইন নিউজ পোর্টাল ও গণমাধ্যমে ‘বড় সাজ্জাদের সহযোগী ডেভিড ইমন গ্রেপ্তার’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এসব প্রতিবেদনে দাবি করা হয়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসান মো. শওকত আলী ডেভিড ইমনের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে সিএমপির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ডেভিড ইমন গ্রেপ্তার হননি এবং পুলিশ কমিশনারও এ ধরনের কোনো বক্তব্য দেননি।
সিএমপি বলছে, প্রকাশিত এসব সংবাদ তথ্যগতভাবে অসত্য ও বিভ্রান্তিকর। সংবাদ প্রকাশের আগে যথাযথ তথ্য যাচাই-বাছাই করার জন্য সংশ্লিষ্ট সাংবাদিক ও গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সাংবাদিকতা জনস্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই ভবিষ্যতে এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ থেকে বিরত থেকে নির্ভরযোগ্য সূত্র যাচাই সাপেক্ষে সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়েছে সিএমপি।
সম্পাদক ও প্রকাশক : K. Chy