
চট্টলার কণ্ঠ ডেস্কঃ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক গ্রেপ্তার হওয়ার পর এখন গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে রয়েছেন। গতকাল রাতেই তাদের ডিবি হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
ডিবির একটি সূত্র এ তথ্য জানিয়েছে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এডিশনাল ডিআইজি পদমর্যাদার একজন কর্মকর্তা জানান, সালমান এফ রহমান ও আইনমন্ত্রী আনিসুল হককে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
আজ তাদের আদালতে তোলা হবে। তাদের রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করা হবে। তবে ঠিক কখন তাদের আদালতে তোলা হবে এ ব্যাপারে তিনি নিশ্চিত করেননি।
গতকাল মঙ্গলবার রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসান বলেছিলেন, আমরা বিভিন্ন থানা ও বন্দরে যে মেসেজ দিয়েছিলাম, সেই মেসেজের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
আজ বুধবার ১৪ আগস্ট তাদের আদালতে তোলা হবে। তাদের রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করা হবে। তবে ঠিক কখন তাদের আদালতে তোলা হবে এ ব্যাপারে তিনি নিশ্চিত করেননি।
গতকাল মঙ্গলবার রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসান বলেছিলেন, আমরা বিভিন্ন থানা ও বন্দরে যে মেসেজ দিয়েছিলাম, সেই মেসেজের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
সম্পাদক ও প্রকাশক : K. Chy