
ব্রাইট বাংলাদেশ ফোরামের উদ্যোগে “
চট্টলার কণ্ঠ ডেস্ক: ব্রাইট বাংলাদেশ ফোরামের উদ্যোগে ও একশনএইড বাংলাদেশ -এর সহযোগিতায় আয়োজিত দুই দিনব্যাপী “Step-down Training on Digital Rights, Cyber Security and Protection” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে। চট্টগ্রাম ইয়ুথ হাবে আয়োজিত এই প্রশিক্ষণে ১০ টি যুব সংগঠনের বিভিন্ন প্রান্ত থেকে আসা ২৫ জন যুব প্রতিনিধি অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অধিবেশনে উপস্থিত ছিলেন ব্রাইট বাংলাদেশ ফোরামের এলআরপি ম্যানেজার রিদোয়ানুল হাকিম রিয়াদ, প্রোজেক্ট অফিসার পিকুল দাশ জয়, একশনএইডের ইন্সপিরেটর নিধী চাকমা এবং ইয়ুথ গ্রুপ ফ্যাসিলিটেটর আব্দুল তারেক। প্রশিক্ষণ পরিচালনায় ছিলেন একশন ফর ইয়ুথ ক্লাবের ছাদিন ও কায়ো বাংলাদেশের পুষ্প পাল। এসোসিয়েট ট্রেইনার হিসেবে ছিলেন ইয়ুথ ভয়েস ফর চেঞ্জ-এর জয়া দাশ এবং ঊষার আলো যুব সংঘের মোহাম্মদ জাবির বিন সোলায়মান।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা অনলাইনে সাইবার নিরাপত্তা, ব্যক্তিগত তথ্যের সুরক্ষা, ডিজিটাল অধিকার, গোপনীয়তা রক্ষা, এবং অনলাইনে হেনস্তার মোকাবেলা পদ্ধতি সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা লাভ করেন। এছাড়াও, ডিজিটাল মাধ্যমে নিরাপদভাবে সক্রিয় থাকার জন্য প্রয়োজনীয় টেকনিক্যাল জ্ঞান, আইনগত দিক এবং করণীয় বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।

এই প্রশিক্ষণ কর্মশালা তরুণদের মধ্যে সাইবার সচেতনতা গড়ে তুলবে এবং তাদেরকে একটি নিরাপদ ও ইতিবাচক অনলাইন পরিবেশ গঠনে উৎসাহিত করবে। একইসাথে, তারা যেন নিজের ডিজিটাল অধিকার সম্পর্কে সচেতন থেকে সমাজে প্রযুক্তির ইতিবাচক ব্যবহার নিশ্চিত করতে পারে, সে উদ্দেশ্যেই এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক : K. Chy