
চট্টলার কণ্ঠ ডেস্ক: টিভি ক্যামেরা জার্নালিস্টস এসোসিয়েশন (টিসিজেএ), চট্টগ্রামের দেড় যুগপূর্তি উপলক্ষে ‘সতেরোর সফলতা, আঠারোর স্বপ্নযাত্রা’ শ্লোগানে এক বর্ণাঢ্য উৎসব ও ‘টিসিজেএ–ইস্পাহানি তথ্যচিত্র ও বর্ষসেরা রিপোর্টিং অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ২০ ডিসেম্বর সন্ধ্যায় নগরীর কাজির দেউড়ি অফিসার্স ক্লাব চট্টগ্রাম মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে ডা. শাহাদাত হোসেন বলেন, “টিভি ক্যামেরা সাংবাদিকরা মাঠে থেকে বাস্তব চিত্র তুলে ধরেন। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজের ইতিবাচক পরিবর্তনে তাঁদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
টিসিজেএ সভাপতি শফিক আহমেদ সাজীব সভাপতির বক্তব্যে বলেন, “দেড় যুগে টিসিজেএ যে অবস্থানে পৌঁছেছে, তা সদস্যদের ঐক্য ও পেশাদারিত্বের ফল। আগামীর পথচলায় সংগঠনকে আরও শক্তিশালী করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
সাধারণ সম্পাদক মো. আশরাফুল আলম চৌধুরী মামুন বলেন, “এই আয়োজন টিভি ক্যামেরা সাংবাদিকদের কাজের স্বীকৃতি ও অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, সিএমইউজে সভাপতি শাহ নওয়াজ, সিইউজে রিয়াজ হায়দার চৌধুরী, সিএমইউজে সাধারণ সম্পাদক সালেহ নোমান, সিইউজে সাধারণ সম্পাদক সবুর শুভ।
এছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম বক্কর, চট্টগ্রাম-৯ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আবু সুফিয়ান, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডা. এ কে এম ফজলুল হক, টিসিজেএ আজীবন দাতা সদস্য সালাহউদ্দিন আলী, আক্কাস উদ্দিন, পলাশ কান্তি দে ও শফিকুল ইসলাম রাহী সহ সাংবাদিক নেতৃবৃন্দ, টিসিজেএ নির্বাহী কমিটির নেতৃবৃন্দসহ চট্টগ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে টিসিজেএ -ইস্পাহানি বেস্ট রিপোর্টিং ও বেস্ট ডকুমেন্টারি অ্যাওয়ার্ডে বেস্ট রিপোর্টিং এ প্রথম এখন টেলিভিশনের সিনিয়র রিপোর্টার ফয়সাল করিম ও সিনিয়র ভিডিও জার্নালিস্ট সঞ্চয় মল্লিক, দ্বিতীয় মাছরাঙা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মোহসেনাত শিহাব ও ভিডিও জার্নালিস্ট সনজীব দে বাবু, তৃতীয় এস এ টিভি চট্টগ্রাম প্রতিনিধি সোহাগ কুমার বিশ্বাস ও ভিডিও জার্নালিস্ট অমিত দাস এবং বেস্ট ডকুমেন্টারিতে প্রথম স্থান অর্জন করেছেন চ্যানেল টোয়েন্টিফোরের সিনিয়র ক্যামেরাপার্সন শফিক আহমেদ সাজীব, দ্বিতীয় এখন টেলিভিশনের সিনিয়র ভিডিও জার্নালিস্ট সঞ্চয় মল্লিক ও তৃতীয় হয়েছে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের ক্যামেরাপার্সন মোঃ নাজিম উদ্দীনকে তথ্যচিত্র ও বর্ষসেরা রিপোর্টিংয়ে বিশেষ অবদানের জন্য হাতে অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক : K. Chy