
চট্টলার কণ্ঠ ডেস্ক: জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থাকে অধিদপ্তর যৌক্তিক দাবী" বিভিন্ন ধর্মীয় ও কমিউটিনিটির প্রতিনিধি এবং বিচার বিভাগীয় কর্মকর্তাদের সভায় সংস্থার পরিচালক সৈয়দ আজাদ সুবহানী। "বিরোধ হলে শুধু মামলা নয়, লিগ্যাল এইড অফিসে আপসও হয়"। জেলা লিগ্যাল এইড অফিসের কার্যক্রম এখন শুধু আইনি সহায়তা সেবার মধ্যে সীমাবদ্ধ নয়, বিরোধ মিমাংসার অন্যতম কেন্দ্রস্থলও বটে। স্বল্প সময়ে প্রতিকার পাচ্ছেন অসহায় বিচারপ্রার্থী জনগণ।
উক্ত কার্যক্রমকে অধিকতর ফলপ্রসু ও সেবাবান্ধব করার প্রয়াসে বিভিন্ন ধর্মীয় কমিউনিটির প্রতিনিধিরা অগ্রণী ভূমিকা রাখতে পারে। মামলা নয় বরং মিমাংসার মাধ্যমে বিরোধ নিষ্পত্তিতে তিনি বিশ্বাসী। সরকারি আইনি সহায়তা কার্যক্রমকে উপজেলা পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য সরকার কাজ করছে। উপজেলা লিগ্যাল এইড অফিসার নিয়োগের মাধ্যমে উক্ত কার্যক্রমের ব্যপ্তি ঘটবে। জেলা পর্যায়ে তিন জন লিগ্যাল এইড অফিসার নিয়োগের প্রক্রিয়া চলছে। এছাড়াও প্যারালিগ্যাল সার্ভিস এর মাধ্যমে লিগ্যাল এইডকে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দেওয়া হবে। তৎপ্রেক্ষি বিভিন্ন অংশীজন কর্তৃক জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থাকে অধিদপ্তর যৌক্তিক দাবি বলে মনে করি।
আজ মংগলবার ১৩ মে সকাল ১১.৩০ ঘটিকায় বোয়ালখালী উপজেলায় আয়োজিত উপজেলা ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটি সক্রিয়করণ শীর্ষক কর্মশালা ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালক (জেলা জজ) সৈয়দ আজাদ সুবহানী।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) জনাব রুপন কুমার দাশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহম্মদ রহমত উল্লাহ, বোয়াখালী থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার। সভায় সভাপতিত্ব করেন প্রত্যাশীর প্রধান নির্বাহী মনোয়ারা বেগম। পরে বিকাল তিন ঘটিকায় সংস্থার পরিচালক চট্টগ্রামের সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব মোঃ নুরুল ইসলাম মহোদয়কে নিয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেন।
চট্টগ্রামে কেন্দ্রীয় কারাগারে দেশের প্রথম স্থাপিত লিগ্যাল এইড কর্ণার সক্রিয়করণ শীর্ষক একটি কর্মশালায় অংশ গ্রহণ করেন। এসময় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাজী সহিদুল ইসলাম, সিনিয়র সহকারী জজ মোঃ সামশুল আলম, সিনিয়র জেল সুপার মোঃ ইকবাল হোসেন, জেলা জজ এর প্রশাসনিক কর্মকর্তা মোঃ এনামুল হক আখন্দ এবং জেলা লিগ্যাল এইড সহকারী মোঃ এরশাদুল ইসলাম উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : K. Chy