
চট্টলার কণ্ঠ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সদরঘাট থানার অন্তর্গত জাতীয়তাবাদী ঘাট ও গুদাম শ্রমিক দল মাঝিরঘাট, বাংলাবাজার কমিটির নেতা মো. ওমর ফারুকের সভাপতিত্বে গত শুক্রুবার (২০ জুন) শ্রমিক সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের বিভাগীয় কমিটির সভাপতি এ এম নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক কাজী শেখ নূরুল্লাহ বাহার, যুগ্ম সম্পাদক আবদুল বাতেন, মহানগর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান ও অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় মাঝিরঘাট, বাংলাবাজার ঘাট ও গুদাম শ্রমিকদলের কমিটির পক্ষ থেকে এ এম নাজিম উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক : K. Chy