
‘জঙ্গলখাইন স্টুডেন্ট অ্যাসোসিয়েশন’, পটিয়ার উদ্যোগে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ষষ্ঠবারের মতো মিলাদ মাহফিল সম্প্রতি
জঙ্গলখাইন কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়।
মাহফিলে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রুহুল আমিন রবিন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব আবুল বশর (সিআইপি)
প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী ব্যবসায়ী মহিউদ্দিন খান রনি। অনুষ্ঠানে প্রধান ওয়ায়েজীন হিসেবে বয়ান করেন পীর মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরী (মা.জি.আ.)। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- মুফতি হাফেজ ক্বারী গোলাম কিবরিয়া আল কাদেরী। বিশেষ ওয়ায়েজীন হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা অছিউর রহমান আল কাদেরী (মা.জি.আ.)।
এতে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন শফিকুল ইসলাম রাহী, রেজাউল করিম সুমন, নুরুল করিম বাবলু, আলী আজগর সিকদার। সভাপতিত্ব করেন সাইফুল ইসলাম টিটু।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম, শহীদুল ইসলাম, তসলিম উদ্দিন আনিস, সোলাইমান মুনা, দিদারুল আলম, আবচার উদ্দিন, আবচার উদ্দিন সও., মিনহাজ উদ্দিন, রিয়াদ সও., মুহাম্মদ কাউছার, শফিকুল ইসলাম, আলহাজ্ব সোবহান সও., নাছির আহমেদ, অহিদুল ইসলাম, গিয়াস উদ্দিন হিরু রুহুল আমিন রিগান, জয়নাল আবেদীন, হারুনুর রশিদ, মোহাম্মদ জমির উদ্দিন, আরিফুল ইসলাম ও মুহাম্মদ আলী আজগর।
মাহফিলে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.)-এর তাৎপর্য এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা করা হয়।
আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
ধর্মপ্রাণ মুসল্লি ও সর্বস্তরের মানুষের উপস্থিতিতে মাহফিলটি পরিণত হয় এক প্রাণবন্ত ধর্মীয় সমাবেশে।
সম্পাদক ও প্রকাশক : K. Chy