
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা. শাহাদাত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে টিভি ক্যামেরা জার্নালিস্টস এসোসিয়েশন (TCJA)-চট্টগ্রাম এর নবনির্বাচিত কমিটি।
সাক্ষাতে নগরীর চলমান উন্নয়ন কাজ, আগামীর পরিকল্পনা এবং গণমাধ্যমের নানা বিষয় নিয়ে খোলামেলা কথা হয়। শহরের উন্নয়ন ও জনসেবামূলক কাজে গণমাধ্যম কীভাবে ইতিবাচক ভূমিকা রাখতে পারে, সে বিষয়ও উঠে আসে।
এ সময় নবনির্বাচিত নেতৃবৃন্দও নগরের উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
মেয়রের আন্তরিকতা, উষ্ণ অভ্যর্থনা ও সুন্দর আয়োজনের জন্য টিসিজেএ পরিবারের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা -।

সম্পাদক ও প্রকাশক : K. Chy