
কাঙ্খিত প্রার্থী না পাওয়ায় নেতা কর্মীর মাঝে ক্ষোভ ও হতাশা! প্রার্থীতা পুনঃমূল্যায়ন চায়।
চট্টলার কণ্ঠ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা কর্ণফুলী) আসনে সরওয়ার জামাল নিজামকে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ায় তৃণমূল নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তৃণমূলের নেতাকর্মীরা অভিযোগ করছেন বিগত দুঃসময়ে নির্যাতিত দলীয় কর্মীদের খোঁজখবর না রাখা একজনকে আবারও মনোনয়ন দেওয়ায় হতবাক আনোয়ারা কর্ণফুলীর তৃনমুল নেতাকর্মীরা। কাঙ্খিত প্রার্থী না পেয়ে নেতা কর্মীদের মাঝে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন নেতা কর্মীরা!
সোমবার (৩ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সম্ভব্য মনোনীত প্রার্থী ঘোষণার পরপরই চট্টগ্রাম-১৩ আসনে সরওয়ার জামাল নিজামকে নিয়ে বিগত সময়ে জেল-জুলুমের শিকার হওয়া বিএনপির নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেন। আর সেটার সর্বোচ্চ বহি:প্রকাশ হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।
বিএনপির ত্যাগী তৃণমূল নেতাকর্মীরা অভিযোগ করে লিখছেন, সরওয়ার জামাল নিজাম ১/১১ এর পর থেকে দলীয় কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন না৷ ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে দল থেকে মনোনয়ন পেয়ে নেতাকর্মীদের ও সংসদীয় আসনের জনগণের সঙ্গে সম্পর্ক না থাকার ফলে বিপুল ভোটে হারেন তিনি। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও ধানের শীষের প্রার্থী হন। ওই নির্বাচনে দলীয় নেতাকর্মীদের মাঠে রেখে তিনি সরে পড়েন। এরপর থেকে ধারাবাহিক আন্দোলন সংগ্রাম এবং নির্বাচনকালীন মিথ্যা-গায়েবি মামলায় নেতাকর্মীরা জেল-জুলুম-নির্যাতন-নিপীড়নে পড়লেও তিনি কোন ধরনের খবরাখবর রাখেননি। আনোয়ারা ও কর্ণফুলীতে দলের আন্দোলন সংগ্রামেও তাকে দেখা যায়নি।
মূলত তার বিপক্ষে সরব হয়েছেন দীর্ঘ ১৭ বছর স্বৈরাচার সরকারের আমলে জেল-জুলুমের শিকার হওয়া ত্যাগী নেতাকর্মীরা। তৃণমূলের নেতাকর্মীরা বলছেন, তাদের জেল-জুলুমের সময়ে তারা পাশে পেয়েছেন তৎকালীন উপজেলা বিএনপির সদস্যসচিব ও বর্তমান চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব লায়ন মোঃ হেলাল উদ্দিনকে। তার নেতৃত্বেই নেতাকর্মীরা হয়েছেন ঐক্যবদ্ধ।
আওয়ামী লীগের পতনের আগেও দলীয় ঘোষিত বিভিন্ন কর্মসূচি নেতাকর্মী নিয়ে বাস্তবায়ন করেছেন। এ ছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা দাবি বাস্তবায়নে জনমত সৃষ্টিতে এলাকায় চষে বেড়িয়েছেন লায়ন হেলাল। এ সময়ে তার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে আনোয়ারায় বিশাল কর্মী সমাবেশ, নারী সমাবেশ ও যুব সমাবেশ সহ বিভিন্ন দলীয় কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কিন্তু ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর এলাকায় সরব হয়েছেন সরওয়ার জামাল নিজাম। তাই তৃণমূলের নেতাকর্মীরা আশা করছেন দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে যিনি মাঠে ছিলেন তাকে দল মনোনয়ন দিবেন। কিন্তু মনোনয়ন তালিকায় হলো উল্টো।
ক্ষোভ প্রকাশ করে আনোয়ারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবু তৈয়ব মাহির বলেন, দল থেকে বলা হয়েছে আন্দোলন সংগ্রামে মাঠে থাকা তৃণমূলের নেতাকে মনোনয়ন দেওয়া। এমন কথা থাকলেও আনোয়ারা-কর্ণফুলীতে মনোনয়ন দিয়েছেন দলের দুঃসময়ে মাঠে না থাকা ব্যক্তিকে। যা তৃণমূল বিএনপি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। এমন গুরুত্বপূর্ণ আসনে দুঃসময়ে নেতাকর্মী বিচ্ছিন্ন ব্যক্তিকে মনোনয়ন দেওয়া উচিত হয়নি। দ্রুত সরওয়ার জামাল নিজামের মনোনয়ন বাতিল করে দুঃসময়ে আন্দোলন সংগ্রামে মাঠে থাকা তৃণমূলের নেতাকে মনোনয়ন দেওয়ার আহবান করছি আমরা।
চট্টগ্রামের রাজনীতিতে লায়ন হেলাল উদ্দিন একজন সুপরিচিত নাম। তিনি শুধুমাত্র সুপরিচিত একজন নেতা নন; তিনি দলের দুঃসময়ে একজন দিকনির্দেশক এবং অনুপ্রেরণার উৎস। দেশ ও দলের ক্রান্তিকাল, দলীয় সংকট বা কঠিন পরিস্থিতিতে লায়ন হেলাল উদ্দিন দলের হাল ধরেন।
চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও দপ্তরের বিশেষ দায়িত্বপ্রাপ্ত, নুর শাহেদ খাঁন রিপন বলেন, লায়ন হেলাল উদ্দিনের নেতৃত্বের বিশেষত্ব হলো তাঁর অটল মনোবল এবং সংকট মোকাবেলার ক্ষমতা। দুঃসময় তাঁকে ভেঙে দিতে পারে নাই; বরং সে সময় তাঁর নেতৃত্ব আরও উজ্জ্বল হয়। দলের সাধারণ সমর্থক থেকে শুরু করে জেলা ও উপজেলা বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে সমন্বয় ঘটানো, দিকনির্দেশনা দেওয়া এবং সকলের মনোবল ধরে রাখা—এগুলো তাঁর নেতৃত্বের মূল বৈশিষ্ট্য।
তিনি বিশ্বাস করেন যে রাজনৈতিক দায়িত্ব শুধুমাত্র ক্ষমতায় থাকার মধ্যে সীমাবদ্ধ নয়। একটি সত্যিকারের নেতা তার দলের প্রতি দায়বদ্ধ থাকেন, বিশেষ করে সেই সময় যখন দল চ্যালেঞ্জের মুখে থাকে। এই বিশ্বাস এবং দায়িত্ববোধের কারণে তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির জন্য দুঃসময়ের অনুপ্রেরণার এক জীবন্ত প্রতীক।
জীবনে অনেক নেতা সাফল্য ও স্বীকৃতির সময়ে পরিচিত হন, কিন্তু লায়ন হেলাল উদ্দিন তাঁর পরিচয় পেয়েছেন কঠিন পরিস্থিতিতে দলের পাশে থাকার মাধ্যমে। তাঁর দৃঢ়সংকল্প, সাহস ও নেতৃত্বের নীতি শুধুমাত্র বিএনপির নেতাকর্মীদের জন্য নয়, সমগ্র রাজনীতির জন্য একটি শিক্ষণীয় উদাহরণ।
বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে স্বপ্ন একটি মানবিক, সাম্য ও আত্মনির্ভরশীল স্বনির্ভর বাংলাদেশ বিনির্মানের সে অগ্রযাত্রায় অবিচলভাবে কাজ করছেন লায়ন হেলাল উদ্দিন। দেশ ও দলের প্রতি তাঁর যে প্রতিশ্রুতি, সংকল্প তা আমাদের শেখায় যে সত্যিকারের নেতা সেই নয়, যে শুধু সুবিধার সময়ে আছে, বরং সেই হয়, যে দুঃসময়েও নিজের দায়িত্ব ও প্রতিশ্রুতি পূর্ণ করে দেশ ও দলের মান এবং মর্যাদা অক্ষুন্ন রাখে। লায়ন হেলাল সেই একজন পরিক্ষিত নেতা।
স্থানীয় অনেকেই বলছে, চট্টগ্রামের আনোয়ারা উপজেলা বিএনপি'র দুঃসময়ে হাল ধরে, নেতা কর্মীদের সুখে দুঃখে সর্বদা পাশে ছিলেন , আনোয়ারা উপজেলা বিএনপি'র সদস্য সচিব লায়ন মোহাম্মদ হেলাল উদ্দিন। তাকে মনোনয়ন বঞ্চিত করে তৃনমুল নেতা কর্মীদের মনোবল ভেংগে দেয়া হয়েছে। আশাকরি দলের হাই কমান্ড ত্যাগী নেতাকেই পূন: মূল্যায়ন করবে।
দলের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, বিগত ১৬ বছর দলের নেতাকর্মীরা হামলা-মামলার শিকার হয়েছেন। এসবের মধ্যে পাশে থেকে লায়ন হেলাল উদ্দিন দিয়েছেন সাহস। কারাবন্দী নেতাকর্মী ও তাদের পরিবারের দায়িত্বসহ দলের নেতাকর্মীদের কারামুক্তির ব্যবস্থাও করেছেন তিনি।
দেশের রাজনীতির ক্রান্তিলগ্নে ও দুঃসময়ে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা বিএনপির হাল ধরে মাঠে ছিলেন সক্রিয়। দলের বিভিন্ন দিবস, সভা-সমাবেশও করেছেন নেতাকর্মীদের নিয়ে। এবার এই নেতাকে নিয়ে স্বপ্ন বুনছেন নির্যাতিত নেতাকর্মীরা। তাদের আশা দল থাকে নিরাশ করবে না দুঃসময়ের এই নেতাকে। আনোয়ারার মানুষের ভাগ্য উন্নয়নে বিএনপির প্রার্থী হিসাবে দেখতে চান তারা।
আনোয়ারা উপজেলা বিএনপি'র একজন প্রবীণ নেতা বলেন, ১৬ বছর ধরে রাজপথে আন্দোলন সংগ্রামে নেতৃত্বদানকারী চট্টগ্রামের আনোয়ারা উপজেলা বিএনপি'র সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন।
দলের দুঃসময়ে ক্রান্তি লগ্নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন আনোয়ারা উপজেলা বিএনপি নেতা লায়ন হেলাল উদ্দিন।
দলীয় নেতাকর্মীরা অভিযোগ করেন, আন্দোলন সংগ্রামে না থেকে দলের এবং নেতা কর্মীদের পাশে না থেকে কোন মাপকাঠিতে সরওয়ার জামাল নিজাম মনোনয়ন পেয়েছেন। ত্যাগী তৃণমূল নেতাকর্মীরা আশা করেন দল পর্যালোচনা করে দলের দুঃসময়ে আন্দোলন সংগ্রামে থাকা ও কর্মী বান্ধব নেতাকে মনোনয়ন দিবেন।
সম্পাদক ও প্রকাশক : K. Chy