
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬–এ চট্টগ্রাম-১১ (বন্দর–পতেঙ্গা) আসনে বড় ব্যবধানে জয় পেয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৪১ হাজার ২৬৯ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে নগরের বন্দর স্পোর্টস কমপ্লেক্সে বিভিন্ন কেন্দ্রের ফলাফল আসতে শুরু করে। সব কেন্দ্রের ফলাফল একত্রিত হওয়ার পর বেসরকারিভাবে এ ফলাফল জানা যায়।
ফলাফলে দেখা যায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ২১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের মোহাম্মদ শফিউল আলম পেয়েছেন ৭৩ হাজার ৭৫২ ভোট। ফলে দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ৪১ হাজার ২৬৯।
এ ছাড়া চেয়ারম্যান প্রতীকের মুহাম্মদ আবু তাহের পেয়েছেন ৫ হাজার ১০১ ভোট। হাতপাখা প্রতীকের মো. নুর উদ্দিন পেয়েছেন ২ হাজার ৫১৫ ভোট। লাঙ্গল প্রতীকের আবু তাহের পেয়েছেন ৯৭৬ ভোট। মই প্রতীকের মো. নিজামুল হক পেয়েছেন ১২১ ভোট। আপেল প্রতীকের মো. আজিজ মিয়া পেয়েছেন ২০৯ ভোট। সূর্যমুখী ফুল প্রতীকের মোহাম্মদ জাহাঙ্গীর ভূইয়া পেয়েছেন ১৭১ ভোট। ট্রাক প্রতীকের মোহাম্মদ নেজাম উদ্দিন পেয়েছেন ১০২ ভোট। কাঁচি প্রতীকের দীপা মজুমদার পেয়েছেন ২১৩ ভোট এবং উদীয়মান সূর্য প্রতীকের উজ্জ্বল ভৌমিক পেয়েছেন ২৯৭ ভোট।
সব মিলিয়ে আসনটিতে প্রাপ্ত বৈধ ভোটের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯৮ হাজার ৪৭৮। ১৪৩টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এই আসনে মোট ভোটার ছিলো ৪ লাখ ৯৫ হাজার ২৭৬ জন।
সম্পাদক ও প্রকাশক : K. Chy