
চট্টলার কণ্ঠ ডেস্কঃ ব্রাইট বাংলাদেশ ফোরাম এর উদ্যোগে একশনইড বাংলাদেশ এর সহযোগিতায় সুশীল (Supporting the unity & sustainability of CSO( Civil Society Organizations) to uphold human rights national integrity rule of law in Bangladesh) প্রকল্পের কার্যক্রম স্বরুপ স্থানীয় পর্যায়ের ২৫ টি নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে চট্টগ্রাম সিএসও হাবের এই বছরের ২য় ত্রৈমাসিক হাব সভা চট্টগ্রাম সিএসও হাবের অফিস কক্ষে আজ সোমবার ১৯ মে সকালে অনুষ্ঠিত হয়।
এই সভায় সর্বসম্মতিক্রমে "গার্মেন্টস ও কলকারখানায় কাজের শোভন কর্ম পরিবেশ" নিয়ে এডভোকেসি সভা করার সিদ্ধান্ত গৃহীত হয়। এর প্রেক্ষিতে ব্রাইট বাংলাদেশ ফোরামের স্পন্সরশীপ অফিসার বিষু চক্রবর্তী'র সার্বিক সহযোগিতায় একটি পূর্ব-অধিপরামর্শ পরিকল্পনা গ্রহন করা হয়।
আজকের সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিএসও হাবের সভাপতি কমল চক্রবর্তী এবং সভার কার্যক্রম উপস্থাপন করেন সাধারণ সম্পাদক আলী আশরাফ আজগরী। সভায় উপস্থিত ছিলেন, কোষ্যধ্যক্ষ মো: আদনানুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান জিহাদ, প্রচার সম্পাদক সাকিবুল হাসান, নির্বাহী সদস্য নীলুফা ইয়াসমিন।
এছাড়া উপস্থিত ছিলেন, মাহফুজ, মু্নতাহা,রাসেল, জয়া দাশ, মৌসুমি, ঈমন, সাবিনা ইয়াসমিন, ফজলুল আমিন,হারিসা খানম সুখী ,নিলুফা বেগম,রুমা বেগম, সোহান,আরিফুর রহমান,জনি নন্দী, তন্ময়, ইয়াসমিন, রাহাত প্রমূখ।
এছাড়া চট্টগ্রাম সিএসও হাব ও প্রকল্পের কার্যক্রম উপস্থাপন ও সমন্বয় করেন ব্রাইট বাংলাদেশ ফোরামের সুশীল প্রকল্পের চট্টগ্রাম জেলা সমন্বয়ক রিদুয়ানুল হাকীম রিয়াদ।
সার্বিক তত্ত্বাবধানে ও সহযোগিতায় ছিলেন ব্রাইট বাংলাদেশ ফোরামের স্পন্সরশীপ অফিসার বিষু চক্রবর্তী ও প্রোগ্রাম অফিসার পিকুল দাশ জয়।
সম্পাদক ও প্রকাশক : K. Chy