
চট্টলার কণ্ঠ ডেস্ক: জেলা লিগ্যাল এইড অফিস চট্টগ্রাম উপজেলা ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটি সক্রিয়করণ শীর্ষক কর্মশালা গতকাল শুক্রবার ১১ এপ্রিল সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ এর সম্মেলন কক্ষে আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ জনাব রিগ্যান চাকমা'র সভাপতিত্বে এবং বিজ্ঞ সিনিয়র সহকারী জজ, সদর চট্টগ্রাম জনাব আরফাতুল রাকিব মহোদয়ের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা লিগ্যাল এইড কমিটি চট্টগ্রাম এর মাননীয় চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) জনাব সাউদ হাসান মহোদয়।
উক্ত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) জনাব রূপন কুমার দাশ মহোদয়, সন্দ্বীপ চৌকি আদালত এর বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মোঃ বেলাল হোছাইন, বিজ্ঞ সিনিয়র সহকারী জজ জনাব মোঃ তৈয়ব উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব এ কে এম সফিক উদ্দিন, গাছুয়া ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব রোকেয়া বেগম প্রমুখ।
বক্তারা সন্দ্বীপ উপজেলার সর্বস্তরের অসহায় ও দরিদ্র বিচার প্রার্থী জনগণের ন্যায় বিচার ও আইনের শাসন নিশ্চিত করার প্রয়াসে উপজেলা ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটি সমূহ সক্রিয় করণে অভিমত ব্যক্ত করেন। একই সাথে আদালতে মামলাজট হ্রাস কল্পে লিগ্যাল এইড অফিস এর এডিআর কার্যক্রমকে বেগবান করার উপর ব্যাপক প্রচার প্রচারণার উপর গুরুত্ব আরোপ করেন।
সভায় উপজেলার বিভিন্ন কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির সদস্যবৃন্দ, ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মেম্বার, ইউপি সচিব, সাংবাদিকবৃন্দ, এনজিও প্রতিনিধিবৃন্দসহ প্রায় দুইশত জন স্থানীয় বিশেষ ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশক : K. Chy