
আশেকানে গাউছিয়া হক ভান্ডারী মির্জাপুরী খানকাহ’র ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) যথাযোগ্য মর্যাদায় সংগঠনের সভাপতি মুহাম্মদ আবুল বশর সওদাগর সভাপতিত্বে গত ৩ সেপ্টেম্বর ২০২৬ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানসুচির মধ্যে ছিল মিলাদ-কিয়াম, তাওয়াল্লাদে গাউছিয়া শরীফ, সেমা মাহফিল, তাবরুক বিতরণ।
এতে বক্তব্য রাখেন বিআরটিসি জামে মসজিদের খতিব মাওলানা ইউসুফ বাহার (যুক্তিবাদী), বিপনি বিতান জামে মসজিদের খতিব মাওলান আব্দুল করিম।
সভাপতির বক্তব্যে মুহাম্মদ আবুল বশর সওদাগর বলেন, "পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) সমগ্র মানবজাতির জন্য রহমত স্বরূপ। আমাদের দৈনন্দিন জীবনে রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে হবে এবং হানাহানি পরিহার করে মানবতার কল্যাণে কাজ করতে হবে।"
বক্তারা মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তারা বলেন, প্রিয় নবীর আদর্শ ও সুন্নাহ অনুসরণ করলেই সমাজে শান্তি, সৌহার্দ্য এবং প্রকৃত মানবতা প্রতিষ্ঠিত হতে পারে। সুফিবাদের মূল শিক্ষা হলো মানবপ্রেম ও খোদাভীতি, যা রাসূলের (সা.) জীবনাদর্শেরই প্রতিফলন।
এতে আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ ওমর ফারুক, মোহাম্মদ কামাল উদ্দিন, মোহাম্মদ ফোরকান, মৌলানা আজম প্রমূখ। আখেরী মোনাজাত করেন খানকাহ’র সাজ্জাদানসীনে দরবার আওলাদে রাসুল (সঃ) শাহাদাৎ হোসেন মির্জাপুরী (ম.)।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত ও তবারক বিতরণের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।
সম্পাদক ও প্রকাশক : K. Chy