
চট্টলার কণ্ঠ ডেস্কঃ কক্সবাজারের কুতুবদিয়ায় অভিযান চালিয়ে দেশি-বিদেশি অস্ত্রসহ গোলাবারুদ উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। আজ মঙ্গলবার ১৫ অক্টোবর ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার অন্তর্গত আলী আকবর ডেইল ইউনিয়নের তাবালের চর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নৌবাহিনী।
অভিযান চলাকালীন একটি বাড়ির পুকুর পাড়ে মাটির নিচে পুতে রাখা অবস্থায় ১টি একনলা বন্দুক, ১টি পিস্তল, ৭ রাউন্ড তাজা গোলা এবং ৩টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
পরবর্তীতে জব্দকৃত আগ্নেয়াস্ত্রসমূহ কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা অনুসারে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনীর দায়িত্বপূর্ণ এলাকাসমূহে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস নির্মূলে নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী।
সম্পাদক ও প্রকাশক : K. Chy