
চট্টলার কন্ঠ ডেস্ক: চট্টগ্রাম নগরীর ষোলশহর এলাকার কর্ণফুলী কমপ্লেক্স জেলা প্রশাসন কর্তৃক বাজার মনিটরিং টাস্কফোর্স এর অভিযান পরিচালনা করা হয়। এসময় ৭ মামলায় ৬,৫০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
আজ মংগলবার ০৪ মার্চ বেলা ১.৩০ ঘটিকা হতে বেলা ৩.৩০ ঘটিকা পর্যন্ত জেলা প্রশাসনের বাজার মনিটরিং টাস্ক ফোর্স অভিযানের অংশ হিসেবে মহানগরীর ষোলশহর কর্ণফুলী কমপ্লেক্স বাজার এলাকায় বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঞা, সাদমান সহিদ, সুব্রত হালদার, জেলা প্রশাসকের কার্যালয়, চট্টগ্রাম। মোবাইল কোর্ট পরিচালনাকালে ০৭ টি ফল ও মাছের দোকানে পণ্যের হালনাগাদকৃত মূল্য তালিকা না থাকার অভিযোগে 'কৃষি বিপণন আইন ২০১৮' এর সংশ্লিষ্ট ধারায় ৭ টি মামলায় মোট ৬,৫০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং সতর্ক করা হয়।
এছাড়াও অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকানসমূহে বিশেষ নজরদারি করা হয় ও পণ্য মজুতের বিষয়ে বিশেষ সতর্কতা প্রদান করা হয়।
এ সময় কৃষি বিপণন কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তাসহ চট্টগ্রাম মেট্রোপলিটনের পুলিশ সদস্যগণ সার্বিক সহযোগিতা প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশক : K. Chy