
জেলা প্রতিনিধি, পিরোজপুর।গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর,এমপি ভান্ডারিয়ায় ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেছেন,থেমে থাকা দুটি বাসে অগ্নিসংযোগ এবং ঘুমন্ত অবস্থায় থাকা বাসের হেলপার নিহত হওয়ার ঘটনা অত্যন্ত নিন্দনীয়।
এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা হবে এ বিষয়ে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করছি। মানুষ পুড়িয়ে মারার রাজনীতি বন্ধ না করা হলে তা কোনভাবেই বরদাস্ত করা হবে না।
তিনি বলেন, সাংবাদিকদের গুণগত মান আরও বাড়াতে হবে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের সাহসী ভূমিকা পালন করতে হবে। আপনারা যদি এখনো সত্য লিখতে ভয় পান, তাহলে লিখবেন কবে? সত্যের পথে থাকুন, আমি আপনাদের সঙ্গে রয়েছি।
প্রতিমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, ফেসিস্টরা আবারও মানুষ পুড়িয়ে মারার রাজনীতি শুরু করেছে। আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী গোষ্ঠী। আমরা কোনো নোংরা রাজনীতি করতে চাই না। আমরা জনগণের জীবনমান উন্নয়ন এবং জনকল্যাণের রাজনীতি করতে চাই।
প্রতিমন্ত্রী আরও বলেন, বিএনপি সরকার যখন দেশের সর্বত্র উন্নয়নের রাজনীতি করছে, ঠিক তখনই একটি পক্ষ উন্নয়ন বাধাগ্রস্ত করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। আমরা ধৈর্যের পরিচয় দিচ্ছি।
টাকার রাজনীতি বন্ধ করতে হবে এবং ভালো মানুষদের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত করতে হবে।আমরা দেওয়ার জন্য এসেছি, নেওয়ার জন্য নয়।
শনিবার (২১ নভেম্বর ) রাত ৮ টায় পিরোজপুরের ভাণ্ডারিয়া প্রেসক্লাবের আয়োজনে কর্মরত গণমাধ্যম কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভান্ডারিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শফিকুল ইসলাম মিলনের সভাপতিত্বে ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ হাসিবুল হাসান, অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান গোলাম সারোয়ার জমাদার,প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল মান্নান হাওলাদার,এইচ এম জুয়েল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদ মিঠু।
সম্পাদক ও প্রকাশক : K. Chy